৬৫০০০ এ ডাইরেক্ট কাজ দিচ্ছে প্রিমিয়াম সুইটস (Premium Sweets) Skip to main content

৬৫০০০ এ ডাইরেক্ট কাজ দিচ্ছে প্রিমিয়াম সুইটস (Premium Sweets)

 

Premium Sweets

Vacancy Announcement

ফুড এন্ড বেভারেজ ম্যানেজার (আন্তর্জাতিক মানের ক্যাফের জন্য)

Vacancy : 1

​আমাদের লক্ষ্য

আমরা ঢাকায় শুধু একটি ক্যাফে খুলছি না। আমরা এমন একটি আধুনিক ক্যাফে ব্র্যান্ড তৈরি করছি, যা ভবিষ্যতে পৃথিবীর বিভিন্ন দেশে বিস্তৃত হবে। এটি সকালের নাশতা, দুপুরের খাবার বা রাতের খাবারকেন্দ্রিক কোনো প্রচলিত রেস্তোরাঁ হবে না। এটি হবে একটি সুন্দর ও আধুনিক সামাজিক মিলনস্থল, যেখানে তরুণ প্রজন্ম, পেশাজীবী, বন্ধু এবং পরিবারের সদস্যরা একসঙ্গে বসবেন, গল্প করবেন এবং আরামদায়ক পরিবেশে খাবার ও পানীয় উপভোগ করবেন।


​আমাদের মেনুর প্রধান আকর্ষণ কী?

  • ছোট ছোট শেয়ারযোগ্য অ্যাপেটাইজার, Tapas-inspired বা টাপাসের আদলে তৈরি শেয়ারযোগ্য খাবার, Hors d’oeuvres বা ছোট আকর্ষণীয় স্টার্টার, সাইড ডিশ, ছোট আকারের মেইন ডিশ, ডেজার্ট ও নিজস্ব বৈশিষ্ট্যসম্পন্ন সিগনেচার হালাল পানীয়।
  • ​মেনুটি প্রচলিত বাংলাদেশি বা ভারতীয় ভাজাপোড়া জাতীয় নাশতাভিত্তিক মেনু হবে না। প্রতিটি খাবার ও পানীয় এমনভাবে তৈরি করতে হবে, যেন সেটি ঢাকার পাশাপাশি লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক, ফ্লোরিডা, ওয়াশিংটন ডিসি, লন্ডন, টরন্টো, মনট্রিয়াল, প্যারিস, প্রোভেন্স, মিলান, জুরিচ, জেনেভা, ভিয়েনা, সিডনি, টোকিও, দোহা বা দুবাই এর মতো আন্তর্জাতিক শহর ও গন্তব্যেও সমানভাবে গ্রহণযোগ্য হয়। ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন বড় শহর ও স্বনামধন্য বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক এলাকায় আমাদের ক্যাফে প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। তাই শুরু থেকেই এমন মেনু, রেসিপি ও পরিচালনাপদ্ধতি তৈরি করতে হবে, যা পৃথিবীর যেকোনো দেশে একই মানে পরিবেশন করা সম্ভব।
  • ​আমরা এমন একজন ফুড এন্ড বেভারেজ ম্যানেজার খুঁজছি, যিনি আমাদের পরিকল্পনাকে বাস্তব, লাভজনক এবং আন্তর্জাতিক মানের ক্যাফে মেনুতে রূপ দিতে পারবেন। এটি শুধু দৈনন্দিন ক্যাফে পরিচালনার চাকরি নয়। আমরা শুধু একজন ম্যানেজার খুঁজছি না। আমরা এমন একজন দক্ষ, কৌতূহলী ও উদ্যোগী মানুষ খুঁজছি, যিনি আমাদের সাজেশন অনুযায়ী গ্রহণযোগ্য মেনু তৈরি করবেন, সঠিক লোক খুঁজবেন, কিচেন টিম তৈরি করবেন এবং মেনুর স্যাম্পলিং ও মেনু বাস্তবায়ন করবেন।

​মেনুটি কেমন হবে?

  • বিভিন্ন দেশের শহুরে ক্যাফে সংস্কৃতি বিশেষ করে Gen Z বা তরুণ প্রজন্মের পছন্দের পাশাপাশি পেশাজীবী, পরিবার এবং বিভিন্ন বয়স ও জাতীয়তার অতিথিদের জন্যে অর্থাৎ যা ইউরোপ, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য, পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং জাপানের জনপ্রিয় অ্যাপেটাইজার, ছোট শেয়ারযোগ্য খাবার, সাইড ডিশ, ছোট মেইন ডিশ, ডেজার্ট এবং পানীয় নিয়ে তৈরি। তাতে থাকবে সুপ, স্যান্ডউইচ, স্লাইডার, পাস্তা, ম্যাক এন্ড চীজ, জনপ্রিয় সুশি, হামাস -পিটা, স্টেক-বাইট, স্যালাড, মম /পেলমেনি /ডাম্পলিং, ফিশ-ফিলে, ফিশ এন্ড চিপস, ভেজিটেরিয়ান অ্যাপেটাইজার ইত্যাদি।

​কিভাবে মেনু, কিচেন টিম সিলেকশন ও প্রোডাক্ট স্যাম্পলিং করতে হবে ?

  • আন্তর্জাতিক খাবারের ধারণা থেকে অনুপ্রেরণা নিয়ে আমাদের নিজস্ব পরিচয়ের নতুন খাবার তৈরি করতে হবে। শেফ, কুক, বারিস্তাদের নিয়ে প্রতিটি নতুন প্রোডাক্টের রান্নার ট্রায়াল এবং নমুনা তৈরি করতে হবে। ম্যানেজমেন্টের মতামত অনুযায়ী স্বাদ, উপকরণ, পরিমাণ, খরচ ও পরিবেশন পদ্ধতি সংশোধন করতে হবে। প্রতিটি আইটেম সুস্বাদু, দেখতে সুন্দর, দ্রুত প্রস্তুতযোগ্য এবং লাভজনক হতে হবে। ক্যাফে চালুর পরও মৌসুমি ও নতুন আকর্ষণীয় খাবার তৈরির কাজ চালিয়ে যেতে হবে।
  • ​একজন দক্ষতাসম্পন্ন ফুড এন্ড বেভারেজ ম্যানেজার স্বভাবতই ঢাকা, চট্টগ্রাম, বগুড়া বা সিলেটে অবস্থিত তিন থেকে পাঁচ তারকা বিশিষ্ট হোটেল, রিসোর্ট ও রেস্টুরেন্টে কর্মরত দক্ষ শেফ, সু-শেফ, কুক, বেকার, পেস্ট্রি শেফ, বারিস্তাদের চিনবেন বা প্রয়োজনে অন্যান্য পরিচিতদের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করে প্রস্তাবিত মেনুর খাবার তৈরির জন্য উপযুক্ত ব্যক্তি কে হবে—তা দ্রুত চিহ্নিত করে দ্রুততম সময়ে ম্যানেজমেন্টের অনুমোদনের জন্য ফুড স্যাম্পলিং এর ব্যবস্থা করবেন ও একটি ছোট কিন্তু দক্ষ কিচেন-টিম তৈরি করবেন।
  • ​শুধু শিক্ষাগত যোগ্যতা বা বর্তমান পদবি অথবা কোথায় চাকরি করেছেন, তা দেখে ফুড এন্ড বেভারেজ ম্যানেজার রিক্রুটেড হবে না বরং বাস্তব দক্ষতা, কাজের গতি, পরিচ্ছন্নতা, সৃজনশীলতা, শৃঙ্খলা ও একই মান বজায় রাখার ক্ষমতা হবে তার নিয়োগের মূলভিত্তি।
  • ​অভিজ্ঞতা সম্পন্ন একজন ফুড এন্ড বেভারেজ ম্যানেজার স্বভাবতই বিভিন্ন আন্তর্জাতিক রান্নায় ব্যবহৃত মসলা, তাজা হার্বস, সস, কনডিমেন্ট, ম্যারিনেড, ড্রেসিং এবং গার্নিশ সম্পর্কে বাস্তব ধারণা রাখবেন। কোন উপকরণ খাবারের স্বাদ, ঘ্রাণ, রং, টেক্সচার ও সৌন্দর্যে কী ভূমিকা রাখে—তা জানবেন। কোনো বিদেশি উপকরণ দেশে সহজে না পাওয়া গেলে উপযুক্ত স্থানীয় বিকল্প খুঁজে বের করবেন। সরবরাহকারী ও ক্রয় বিভাগের সঙ্গে কাজ করে উপকরণের মান, মূল্য, সহজলভ্যতা, মৌসুম, সংরক্ষণকাল ও সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখবেন।
  • ​প্যান ফ্রাইং, ডিপ ফ্রাইং, সতে বা অল্প তেলে দ্রুত রান্না, রোস্টিং, গ্রিল ও বারবিকিউ, স্মোকিং, স্টিমিং, এয়ার ফ্রাইং, বেকিং, খাবার ঠান্ডা রাখা, গরম রাখা ও পুনরায় গরম করা, পানীয় তৈরি এবং পরিবেশন সংক্রান্ত পূর্ব অভিজ্ঞতা থাকবে। এছাড়াও নির্বাচিত ব্যক্তিকে ওভেন, রেঞ্জ, গ্রিল, ফ্রায়ার, স্মোকার, স্টিমার, এয়ার ফ্রায়ার, রেফ্রিজারেটর, ফ্রিজার এবং ছোট কিচেন টুলস সম্পর্কে জানবেন। রান্নাঘরের কাজ এমনভাবে সাজাবেন, যাতে কম সময়ে, কম অপচয়ে এবং কম বিশৃঙ্খলায় খাবার প্রস্তুত ও পরিবেশন করা যায়।
  • ​প্লেটিং, গার্নিশিং ও ফুড স্টাইলিং সম্পর্কে ধারণা থাকা বাঞ্ছনীয়। মেনুর ছবি ও প্রচারণামূলক কনটেন্ট তৈরির সময় ফটোগ্রাফার ও ক্রিয়েটিভ টিমকে সহায়তা করবেন। প্রতিটি খাবার ও পানীয় ভবিষ্যতে অন্য দেশে একই মানে তৈরি করতে হবে ও ভবিষ্যৎ সব ক্যাফের জন্য একটি মাস্টার মেনু সিস্টেম তৈরিতে নেতৃত্ব দিবেন।
  • ​ক্যাফে চালুর পর কোন পণ্য কত বিক্রি হচ্ছে এবং গ্রাহকের মতামত কী—তা পর্যালোচনা করবেন। রান্নাঘরের পরিকল্পনা, সরবরাহকারী নির্বাচন, কর্মী নিয়োগ, প্রশিক্ষণ এবং উদ্বোধনের আগের ট্রায়ালে কাজ করবেন। উদ্বোধনের আগে পরীক্ষামূলক সার্ভিস পরিচালনা করে সমস্যাগুলো চিহ্নিত ও সমাধান করবেন। কিচেন টিম এবং কাস্টমার সার্ভিস টিমের মধ্যে কার্যকর সমন্বয় তৈরি করবেন। খাবার পরিবেশন, পরিচ্ছন্নতা, সংরক্ষণ, ইনভেন্টরি এবং মান নিয়ন্ত্রণের নিয়ম তৈরি করে তা বাস্তবায়ন করবেন। ফ্রন্ট অব দা হাউস কর্মীদের মেনু, খাবারের উপকরণ, অ্যালার্জির ঝুঁকি, পরিবেশন পদ্ধতি এবং গ্রাহককে খাবার সুপারিশ করার বিষয়ে প্রশিক্ষণ দিবেন।

Educational Requirements

  • Diploma in Hotel Management
  • Diploma in Culinary Art
  • হসপিটালিটি ম্যানেজমেন্ট, হোটেল এন্ড রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট, কুলিনারি আর্টস, ফুড প্রোডাকশন অথবা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি বা ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
  • বিদেশে কাজ করার অভিজ্ঞতা, শক্তিশালী পেশাগত নেটওয়ার্ক এবং সফল প্রোডাক্ট ডেভেলপমেন্টের প্রমাণ থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা যেতে পারে।

Experience Requirements

  • 10 to 15 year(s)
  • The applicants should have experience in the following business area(s): Hotel, Restaurant, Resort, Coffee Shop, Catering, Beverage, Bakery (Cake, Biscuit, Bread)

Skills Required:

  • Product Development, Team building, Kitchen Management, menu development, Multicuisine, Cost and Inventory Management, Hotel and Hospitality Management

Additional Requirements

  • Age 35 to 55 years
  • Only males are allowed to apply

​প্রয়োজনীয় অভিজ্ঞতা

  • হসপিটালিটি, কুলিনারি বা ফুড এন্ড বেভারেজ খাতে কমপক্ষে ১০ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকতে হবে।
  • নেতৃত্ব, ব্যবস্থাপনা, প্রোডাক্ট ডেভেলপমেন্ট বা সিনিয়র অপারেশনাল পদে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • মেনু তৈরি, কিচেন পরিচালনা, ফুড কস্টিং বা ফুড এন্ড বেভারেজ কার্যক্রমে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
  • আন্তর্জাতিক হোটেল, রেস্তোরাঁ, ক্যাফে, রিসোর্ট, ক্রুজ শিপ বা মাল্টি-কুইজিন প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা বিশেষভাবে মূল্যায়িত হবে। নতুন ক্যাফে বা রেস্তোরাঁ চালু করা, নতুন কনসেপ্ট তৈরি বা একাধিক শাখা পরিচালনার অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
  • বিদেশে কাজের অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে। তবে সমমানের জ্ঞান, দক্ষতা ও কাজের প্রমাণ থাকলে বিদেশি অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়।
  • বিদেশে হসপিটালিটি খাতে কাজ করে বাংলাদেশে ফিরে আসা পেশাজীবীদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে।

আমরা যে পাঁচটি ব্যক্তিগত গুণ চাই

  • ইতিবাচক মনোভাব: সমস্যা এলে পেশাদারভাবে সমাধান খুঁজবেন।
  • নিজ উদ্যোগে কাজ: কী করতে হবে তা বুঝে বারবার নির্দেশনার অপেক্ষা না করে কাজ শুরু করবেন।
  • জানার আগ্রহ: নতুন বাজার, খাবার, উপকরণ ও পদ্ধতি নিয়ে নিয়মিত গবেষণা করবেন।
  • দলগত কাজ: শেফ, সার্ভিস টিম, সরবরাহকারী, ক্রিয়েটিভ টিম ও ম্যানেজমেন্টের সঙ্গে সম্মানজনকভাবে কাজ করবেন।
  • সকল কাজে জবাবদিহিতা: কাজের মান, খরচ, সময়সীমা ও ফলাফলের দায়িত্ব গ্রহণ করবেন।

Job Location : Dhaka

Salary : Tk. 65000 - 95000 (Monthly)

Compensation & Other Benefits

বেতন ও সুযোগ-সুবিধা

  • বিশেষ যোগ্যতাসম্পন্ন প্রার্থীর জন্য আরও আকর্ষণীয় বেতন বিবেচনা করা হতে পারে। কাজের ফলাফলের ভিত্তিতে পারফরম্যান্স ইনসেনটিভ। ভবিষ্যৎ আন্তর্জাতিক ক্যাফে ব্র্যান্ডের সঙ্গে পেশাগতভাবে এগিয়ে যাওয়ার সুযোগ।
    কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।

​নির্বাচন প্রক্রিয়া
সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের:

  • আপনি যদি আপনার কর্মজীবনে কোনো রেস্টুরেন্ট বা ক্যাফের মেনু তৈরি করে থাকেন তাহলে তার সম্পর্কে আলোচনা করতে হবে। আপনি বিভিন্ন দেশের খাবার, উপকরণ, রান্নার পদ্ধতি ও যন্ত্রপাতি সম্পর্কে কি কি জানেন তা আলোচনা করতে হবে। কীভাবে অল্প কিন্তু দক্ষ জনবল দিয়ে প্রোডাক্ট ডেভেলপমেন্ট টিম তৈরি করবেন, তা ব্যাখ্যা করতে হবে।
  • সম্ভব হলে পূর্বের তৈরি করা আপনার মেনুটির ছবি, খাবারের ছবি, রেসিপি, কস্টিং শিট বা কাজের নমুনা দেখাবেন। মেনু গবেষণা, স্যাম্পল তৈরির পরিকল্পনা, কস্টিং বা উপস্থাপনা নিয়ে একটি ছোট ব্যবহারিক অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হতে পারে।
  • শুধু বিদেশে কাজ করেছেন বা বড় পদে ছিলেন-এ কারণে কাউকে নির্বাচন করা হবে না। কাজের বাস্তব জ্ঞান, গবেষণার ক্ষমতা, পেশাগত যোগাযোগ, দ্রুত কাজ সম্পন্ন করার দক্ষতা, ব্যবসায়িক বিচারবুদ্ধি এবং আগের কাজের প্রমাণ সবচেয়ে বেশি গুরুত্ব পাবে।

​আবেদন করার নিয়ম

অথবা

ইমেইলের মাধ্যমেও আবেদন করতে পারেন। ইমেইলে আবেদন করলে নিম্নলিখিত জিনিসগুলো মেনশন করুন।
ইমেইল করুন : hr@tickerjob.com

  • হালনাগাদ CV।
  • কেন নিজেকে এই বিশেষ পদের জন্য উপযুক্ত মনে করেন-সে বিষয়ে সংক্ষিপ্ত Cover Letter।
  • আগে তৈরি বা উন্নত করা একটি মেনু, খাবার অথবা অতিথি-অভিজ্ঞতার সংক্ষিপ্ত বিবরণ। সম্ভব হলে প্রাসঙ্গিক মেনু, ছবি, রেসিপি, কস্টিং বা পোর্টফোলিও।
  • বর্তমান ও প্রত্যাশিত বেতন।
  • কত তারিখ থেকে কাজে যোগ দিতে পারবেন।

শুধু সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে।
আমরা সমান সুযোগে বিশ্বাসী। প্রার্থীর দক্ষতা, অভিজ্ঞতা, সৃজনশীলতা, সততা এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যের ভিত্তিতে নির্বাচন করা হবে।

Application Deadline : August 5, 2026

 

Comments

Popular posts from this blog

DtMF by Bad Bunny Lyrics: Line-by-Line Meaning in Bangla

  1️⃣ গান শুরুতেই শিল্পী অনুশোচনা প্রকাশ করে—সে বুঝতে পারে, জীবনের কিছু মুহূর্ত সে যথেষ্ট গুরুত্ব দেয়নি। 2️⃣ এখানে “আরও ছবি তোলা উচিত ছিল” কথাটা আসলে প্রতীক—মানে, স্মৃতিগুলো ধরে রাখার চেষ্টা সে করেনি। 3️⃣ সে বুঝতে পারে, মানুষটা পাশে থাকার সময় সে ভাবেনি যে একদিন সব শেষ হয়ে যাবে। 4️⃣ অতীতের ছোট ছোট মুহূর্ত—হাসি, সময় কাটানো—এখন অনেক বড় মনে হচ্ছে। 5️⃣ দূরত্ব তৈরি হওয়ার পরই সম্পর্কের আসল মূল্য সে উপলব্ধি করে। 6️⃣ এখানে একাকীত্বের অনুভূতি আসে—এখন আর কাউকে দোষ দেওয়ার সুযোগ নেই। 7️⃣ সে নিজের ভুল স্বীকার করে—অবহেলা, দেরিতে বোঝা, অনুভূতি প্রকাশ না করা। 8️⃣ স্মৃতিগুলো মাথার ভেতরে ঘুরে ফিরে আসে, কিন্তু বাস্তবে আর কিছু ঠিক করার সুযোগ নেই। 9️⃣ ছবি না তোলার আফসোস মানে—সে মুহূর্তগুলোকে গুরুত্ব দেয়নি, ধরে রাখেনি। 🔟 গানটি বলে, মানুষ চলে গেলে শুধু স্মৃতিই বেঁচে থাকে। 1️⃣1️⃣ ভালোবাসার সময় মানুষ ভাবে সবসময় সময় থাকবে—কিন্তু বাস্তবতা ভিন্ন। 1️⃣2️⃣ এখন সে সেই পুরোনো মুহূর্তগুলো ফিরে পেতে চায়, কিন্তু জানে সেটা অসম্ভব। 1️⃣3️⃣ গানের আবহ আরও ভারী হয়—অনুশোচনা আর নীরব কষ্ট গভীর হয়। 1️⃣4️⃣ এখানে “ছ...

৫০০০০ এ কাজ দিচ্ছে আস সুন্নাহ ফাউন্ডেশন

  নিয়োগ বিজ্ঞপ্তি আমরা আমাদের টিমের জন্য দক্ষ ও যোগ্য জনবল খুঁজছি! যাদের আমরা খুঁজছি: R&D আবেদন যোগ্যতা: ১. কওমি মাদরাসা থেকে দাওরায়ে হাদিস অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনার্স/মাস্টার্স সম্পন্ন হতে হবে। ২. আরবি ও ইংরেজি ভাষায় সমানভাবে পারদর্শী হতে হবে। ৩. মাইক্রোসফট অফিস (MS Office) প্রোগ্রাম পরিচালনায় পূর্ণ দক্ষতা থাকতে হবে। ৪. শিক্ষা সেক্টরে R&D (গবেষণা ও উন্নয়ন) কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। ৫. বি.এড (B.Ed) অথবা এম.এড (M.Ed) সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কন্টেন্ট রাইটার আবেদন যোগ্যতা:  কওমি মাদরাসা থেকে দাওরায়ে হাদিস অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনার্স/মাস্টার্স সম্পন্ন হতে হবে।  বাংলা ভাষায় চমৎকার, সাবলীল ও নির্ভুল লেখালেখির দক্ষতা থাকতে হবে।  আরবি ও ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে।  পূর্ব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ডিজাইনার আবেদন যোগ্যতা  Adobe Illustrator, Photoshop ও InDesign-এ দক্ষতা।  কালার থিওরি, টাইপোগ্রাফি ও লেআউট ডিজাইন সম্পর্কে ভালো ধারণা।  মাইক্রোসফট অফিস (MS Office) প্রোগ্রাম পরিচালনায় পূর্ণ দক্ষতা থাকতে হবে। ...

Sultan Dines পার্ট টাইম (Part Time) ষ্টাফ নিচ্ছে

  পার্ট-টাইম ফুড অ্যান্ড বেভারেজ (ওয়েটার) – চাকরির বিবরণ (বাংলায়) শিক্ষাগত যোগ্যতা স্নাতক/অনার্স। অভিজ্ঞতা ১–২ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। রেস্টুরেন্টে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো। তবে নতুন (Freshers) প্রার্থীরাও আবেদন করতে পারবেন। অতিরিক্ত যোগ্যতা বয়স: ১৮–৩০ বছর । রেস্টুরেন্ট সার্ভিসে পূর্ব অভিজ্ঞতা থাকলে সুবিধা। ভদ্র, উদ্যমী এবং গ্রাহকবান্ধব আচরণ। সন্ধ্যা, সাপ্তাহিক ছুটি ও বিশেষ দিবসে কাজ করার মানসিকতা। দলগতভাবে কাজ করার দক্ষতা এবং ভালো যোগাযোগ ক্ষমতা। দায়িত্ব ও কাজ আগত অতিথিদের আন্তরিকভাবে স্বাগত জানানো এবং পেশাদারভাবে মেনু প্রদান করা। সর্বোচ্চ মানের গ্রাহকসেবা নিশ্চিত করে অতিথিদের সন্তুষ্ট রাখা। সঠিকভাবে খাবার ও পানীয়ের অর্ডার নেওয়া এবং প্রয়োজনে অতিরিক্ত আইটেমের পরামর্শ দেওয়া (আপ-সেলিং)। দ্রুত ও ভদ্রতার সঙ্গে খাবার ও পানীয় পরিবেশন করা। টেবিল সুন্দরভাবে সাজানো, পরিষ্কার রাখা এবং নতুন অতিথির জন্য প্রস্তুত রাখা। পরিবেশনের আগে খাবার ও পানীয়ের মান পরীক্ষা করা। রান্নাঘর ও অন্যান্য সার্ভিস স্টাফদের সঙ্গে সমন্বয় করে কাজ করা। স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা সংক্রান্...