নিয়োগ বিজ্ঞপ্তি
আমরা আমাদের টিমের জন্য দক্ষ ও যোগ্য জনবল খুঁজছি!
যাদের আমরা খুঁজছি:
R&D
আবেদন যোগ্যতা:
১. কওমি মাদরাসা থেকে দাওরায়ে হাদিস অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনার্স/মাস্টার্স সম্পন্ন হতে হবে।
২. আরবি ও ইংরেজি ভাষায় সমানভাবে পারদর্শী হতে হবে।
৩. মাইক্রোসফট অফিস (MS Office) প্রোগ্রাম পরিচালনায় পূর্ণ দক্ষতা থাকতে হবে।
৪. শিক্ষা সেক্টরে R&D (গবেষণা ও উন্নয়ন) কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
৫. বি.এড (B.Ed) অথবা এম.এড (M.Ed) সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
কন্টেন্ট রাইটার
আবেদন যোগ্যতা:
কওমি মাদরাসা থেকে দাওরায়ে হাদিস অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনার্স/মাস্টার্স সম্পন্ন হতে হবে।
বাংলা ভাষায় চমৎকার, সাবলীল ও নির্ভুল লেখালেখির দক্ষতা থাকতে হবে।
আরবি ও ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে।
পূর্ব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
ডিজাইনার
আবেদন যোগ্যতা
Adobe Illustrator, Photoshop ও InDesign-এ দক্ষতা।
কালার থিওরি, টাইপোগ্রাফি ও লেআউট ডিজাইন সম্পর্কে ভালো ধারণা।
মাইক্রোসফট অফিস (MS Office) প্রোগ্রাম পরিচালনায় পূর্ণ দক্ষতা থাকতে হবে।
পূর্ব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
পিআর বা জনসংযোগ কর্মকর্তা
আবেদন যোগ্যতা:
গণযোগাযোগ ও সাংবাদিকতা, পাবলিক রিলেশন, মার্কেটিং বা যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
চমৎকার যোগাযোগ দক্ষতা, উপস্থিত বুদ্ধি এবং মার্জিত ব্যক্তিত্বের অধিকারী হতে হবে।
বাংলা ও ইংরেজি—উভয় ভাষায় সাবলীলভাবে কথা বলার ও প্রেজেন্টেশন দেওয়ার দক্ষতা।
পিআর বা জনসংযোগ কাজে পূর্ব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
স্টুডেন্ট প্লেসমেন্ট ও অ্যালামনাই নেটওয়ার্ক পরিচালনা।
কর্মঘণ্টা: দৈনিক ৯ ঘণ্টা (যেমন: সকাল ৮টা থেকে বিকেল ৫টা)
বিস্তারিত ও আবেদন প্রক্রিয়া:
চাকরির বিস্তারিত বিবরণ জানতে এবং আবেদন করতে গুগল ফর্মটি পূরণ করুন।
আবেদনের লিংক:-https://forms.gle/FBf3RT8Q7WLTGr4W8
আবেদনের শেষ তারিখ: ৩১ জুলাই, ২০২৬
যোগাযোগ: ০১৮০৫-৪৩৭৯১০

Comments
Post a Comment